অন্যান্য

বৃষ্টিতে বিরতি, পুরুলিয়ায় গড় মাত্র ০.১৯ মিমি

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি। অর্থাৎ মেঘলা আকাশ ও আর্দ্র আবহাওয়ার জেরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল খুবই কম। আজকেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

গত কয়েক দিনের টানা বৃষ্টির পরে বুধবার পুরুলিয়ায় কার্যত বিরতি নিল বর্ষণ। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.১৯ মিলিমিটার। হাতোয়াড়ায় ০.১ মিলিমিটার এবং হুড়ায় ২.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি ১১টি স্টেশনে কোনও বৃষ্টিপাত হয়নি।