সাধারণ খবর ব্লক

ভিনরাজ্যের যুবককে উদ্ধার করল বাঘমুণ্ডি থানা

ভিনরাজ্যের এক মানসিক ভারসাম্যহীন যুবকের‌ সন্ধান মিলল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার তৎপরতায়। পুলিশি নিরাপত্তায় তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। উদ্ধার হওয়া যুবকের নাম অসমিৎ কাণ্ডুলনা ।
ভিনরাজ্যের যুবককে উদ্ধার করল  বাঘমুণ্ডি থানা

 

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

ভিনরাজ্যের এক মানসিক ভারসাম্যহীন যুবকের‌ সন্ধান মিলল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার তৎপরতায়।
পুলিশি নিরাপত্তায় তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। উদ্ধার হওয়া যুবকের নাম অসমিৎ কাণ্ডুলনা । তিনি ঝাড়খণ্ড রাজ্যের সিমডেগা জেলার জলডেগা থানার অন্তর্গত কোনমেরলা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাঘমুণ্ডি থানা এলাকার টহলদারির দায়িত্বে থাকা ‘মোবাইল পার্টি’ ওই মানসিক ভারসাম্যহীন যুবককে ঘোরাঘুরি করতে দেখে। যুবকের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর থানায় রেখে পুলিশকর্মীরা অত্যন্ত সহানুভূতির সঙ্গে তাঁর সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর যুবকের পরিচয় ও বাড়ির ঠিকানা জানা সম্ভব হয়।

পরিচয় মেলা মাত্রই বাঘমুণ্ডি থানার তরফে ঝাড়খণ্ডে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পুরো বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বুধবার যুবকের বড় ভাই সন্দীপ কাণ্ডুলনা বাঘমুণ্ডি থানায় এসে পৌঁছান।  কাণ্ডুলনাকে তাঁর দাদার জিম্মায় তুলে দেয় পুলিশ। পরিবারের নিখোঁজ সদস্যকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে পুলিশের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুবকের পরিবার।