সুইটি চন্দ্র, পুরুলিয়া:
প্রতিরোধ ও শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পুরুলিয়া রেল স্টেশনে শুরু হলো তিন দিনব্যাপী বিশেষ 'স্বচ্ছতা সঙ্কল্প অভিযান'। শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। অভিযানে সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও মহকুমাশাসক সুদর্শন চৌধুরী। প্রকাশ্য স্থানে বর্জ্য ফেলা এবং প্রকাশ্যে প্রস্রাব করার প্রবণতা বন্ধ করতে ২০০ টাকা জরিমানার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।
অভিযানে পুরসভা, রেলওয়ে, জিআরপি এবং স্থানীয় প্রশাসনের আধিকারিক ও কর্মীরা অংশ নেন। মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ রোধে জমা জল পরিষ্কার ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, "স্বচ্ছতাই সুস্থতা, আর স্বচ্ছতাই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা। আমাদের ঘরে ঘরে বর্জ্য সংগ্রহের কাজ চলছে, ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করার বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। প্লাস্টিক বা আবর্জনা যেখানে-সেখানে ফেলার মানসিকতা আমাদের বদলাতেই হবে।"
তিনি আরও যোগ করেন, শহরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ইউরিনাল ও শৌচাগার বিশেষ করে মহিলাদের জন্য তৈরি করা জরুরি। নিয়ম না মেনে যত্রতত্র নোংরা ফেললে বা ভুল করলে প্রশাসনিক জরিমানার বিধান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।