নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
রাজনীতিতে ফের বড়সড় তোলপাড়। তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতিতে পেশ হলো অনাস্থা প্রস্তাব। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ মুহূর্তে তুঙ্গে উঠেছে।
স্থানীয় সূত্রের খবর, পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী এবং সহ-সভাপতি মানস মেহতা উভয়ের বিরুদ্ধেই এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। প্রশাসনের কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত লিখিত আবেদন জমা পড়েছে।
দীর্ঘদিন ধরেই বোর্ডের পরিচালন ব্যবস্থা নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ গুঞ্জরিত হচ্ছিল। সেই অসন্তোষেরই বহিঃপ্রকাশ ঘটল এই অনাস্থা প্রস্তাব পেশের মাধ্যমে। বিরোধীদের ভূমিকা এবং তৃণমূলের দলীয় অবস্থান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
নিয়ম অনুযায়ী অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর নির্দিষ্ট দিনের মধ্যে তলবি সভা ডাকা এবং ভোটাভুটির প্রক্রিয়া সম্পন্ন করার কথা ভাবছে স্থানীয় প্রশাসন।