সাধারণ খবর ব্লক

ঝালদায় চমক! খোদ বিধায়ক নামলেন হাসপাতাল সাফাইয়ে, হাত লাগালেন বিজেপি জেলা সভাপতি

মঙ্গলবার সকাল নাগাদ বাঘমুণ্ডির বিধায়ক রহিদাস মাহাতো এবং বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতোর নেতৃত্বে বিজেপির একাধিক কর্মী-সমর্থক হাতে ঝাড়ু ও সাফাই সরঞ্জাম নিয়ে পৌঁছে যান হাসপাতাল চত্বরে।
ঝালদায় চমক! খোদ বিধায়ক নামলেন হাসপাতাল সাফাইয়ে, হাত লাগালেন বিজেপি জেলা সভাপতি

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

একসময়ের ঝোপঝাড় আর আবর্জনায় ঢাকা  ঝালদার ইলু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর এবার নতুন রূপ পেতে চলেছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতাল চত্বরে জমে ছিল প্লাস্টিক, ঝরা পাতা ও ঝোপঝাড়ের স্তূপ, যা নিয়ে ক্ষোভ জমছিল রোগী ও এলাকাবাসীর মধ্যে। সেই স্বাস্থ্যকেন্দ্রকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে এক ভিন্ন ধরনের উদ্যোগ দেখা গেল মঙ্গলবার সকালে।

মঙ্গলবার সকাল নাগাদ বাঘমুণ্ডির বিধায়ক রহিদাস মাহাতো এবং বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতোর নেতৃত্বে বিজেপির একাধিক কর্মী-সমর্থক হাতে ঝাড়ু ও সাফাই সরঞ্জাম নিয়ে পৌঁছে যান হাসপাতাল চত্বরে। টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পুরো হাসপাতাল এলাকা আবর্জনামুক্ত করা হয়।

স্থানীয় স্তরে মোদী সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’কে কেবল কাগজে-কলমে না রেখে হাতে কলমে কার্যকর করতেই এই কর্মসূচি বলে জানান নেতৃত্ব।