সাধারণ খবর ব্লক

অবিশ্বাস্য ঘটনা পুঞ্চায়! নদীতে ৬ কিমি ভেসে যাওয়া বৃদ্ধাকে জীবিত উদ্ধার!

প্রবল বর্ষণে কংসাবতী নদীর উত্তাল স্রোত এবং মৃত্যু এই দুয়ের মাঝখান থেকে ৬ কিলোমিটার ভেসে গিয়ে অলৌকিকভাবে ফিরে এলেন এক বৃদ্ধা। পুঞ্চা থানার অন্তর্গত দাগারা গ্রামের বছর সত্তরের ঠান্ডামণি মান্ডির এই অবিশ্বাস্য জীবনযুদ্ধের সাক্ষী থাকল এলাকা।
অবিশ্বাস্য ঘটনা পুঞ্চায়! নদীতে ৬ কিমি ভেসে যাওয়া বৃদ্ধাকে জীবিত উদ্ধার!

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

প্রবল বর্ষণে কংসাবতী নদীর উত্তাল স্রোত এবং মৃত্যু  এই দুয়ের মাঝখান থেকে ৬ কিলোমিটার ভেসে গিয়ে অলৌকিকভাবে ফিরে এলেন এক বৃদ্ধা। পুঞ্চা থানার অন্তর্গত দাগারা গ্রামের বছর সত্তরের ঠান্ডামণি মান্ডির এই অবিশ্বাস্য জীবনযুদ্ধের সাক্ষী থাকল এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎই নদীর জলে ভেসে যান ওই বৃদ্ধা। উথাল-পাথাল বানের জলে প্রায় ৬ কিলোমিটার ভেসে যাওয়ার পর, পুঞ্চা থানারই সিমচাকা গ্রামের কাছে নদীর জলে তাঁকে হাবুডুবু খেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিলম্ব না করে স্থানীয় মানুষজন নদীতে নেমে   উদ্ধার অভিযান চালিয়ে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করে তীরের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন।

ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের একটি দল। তাঁরা  কালবিলম্ব না করে বৃদ্ধাকে মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।