অন্যান্য

সেপ্টেম্বরের প্রথম দিন পুরুলিয়ায় গড় বৃষ্টি ২৪.১৬ মিমি, ঝেঁপে বৃষ্টি আজও?

এদিকে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে, কমতে পারে বৃষ্টির সম্ভাবনা।
সেপ্টেম্বরের প্রথম দিন পুরুলিয়ায় গড় বৃষ্টি ২৪.১৬ মিমি, ঝেঁপে বৃষ্টি আজও?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বর্ষার শেষ লগ্নে নিম্নচাপের জেরে বৃষ্টি অব্যাহত পুরুলিয়ায়। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, ১ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ২৪.১৬ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাড়ায়—৫৯.৮ মিমি। ঝালদায় ৪৫.২, সাঁতুড়িতে ৪৪.৪, নিতুড়িয়ায় ৪৩.৬ এবং হাতোয়াড়ায় ৪১.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

এ ছাড়া বাঘমুন্ডিতে ১৯, কাশিপুরে ১৭.৮, হুড়ায় ১৩.৪, জয়পুরে ১২.২, বলরামপুরে ৮.৩, পুঞ্চায় ৬ এবং বরাবাজারে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানবাজারে কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

বৃষ্টির জেরে তাপমাত্রাও রয়েছে বেশ নিচের দিকে। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.০ ডিগ্রি।