ক্রাইম অন্যান্য ব্লক

বনদফতরের জমি দখল করে বিক্রি করার নালিশ

বনদফতরের জমি দখল করে বিক্রি করার অভিযোগ উঠল বোরোয়। বৃহস্পতিবার এই মর্মে বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীঘি গ্রামের বাসিন্দা তথা বনসুরক্ষা কমিটির সদস্যরা।
বনদফতরের জমি দখল করে বিক্রি করার নালিশ

নিজস্ব প্রতিনিধি, বোরো:

বনদফতরের জমি দখল করে বিক্রি করার অভিযোগ উঠল বোরোয়। বৃহস্পতিবার এই মর্মে বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীঘি গ্রামের বাসিন্দা তথা বনসুরক্ষা কমিটির সদস্যরা।
তাদের অভিযোগ, গ্রামের কিছু অসাধু ব্যক্তি সরকারি জমি দখল করে পাথর খনন কাজের জন্য বিক্রি করার চেষ্টা করছে। তারা আরও জানান, বনদফতরের আধিকারিক ও কর্মীরা এক সপ্তাহ আগে অবৈধ দখল উচ্ছেদ করেছিল। কিন্তু পুনরায় সেই জমিতে তাঁরা বেড়া ঘিরে দেন।