ক্রাইম ব্লক

বাড়ছে ডিজিটাল জালিয়াতি, মঙ্গলবার বান্দোয়ান থানায় সাইবার সচেতনতা শিবির

ডিজিটাল লেনদেনের ঝুঁকি ও বিভিন্ন ধরনের অনলাইন জালিয়াতি থেকে কীভাবে নিজেকে ও ব্যবসা রক্ষা করা সম্ভব, সেই বিষয়ে এবার সতর্ক করা হলো বান্দোয়ানের ব্যবসায়ী মহলকে। মঙ্গলবার বান্দোয়ান থানা প্রাঙ্গণে সাইবার জালিয়াতি প্রতিরোধে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
বাড়ছে ডিজিটাল জালিয়াতি, মঙ্গলবার বান্দোয়ান থানায় সাইবার সচেতনতা শিবির

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

ডিজিটাল লেনদেনের ঝুঁকি ও বিভিন্ন ধরনের অনলাইন জালিয়াতি থেকে কীভাবে নিজেকে ও ব্যবসা রক্ষা করা সম্ভব, সেই বিষয়ে এবার সতর্ক করা হলো বান্দোয়ানের ব্যবসায়ী মহলকে। মঙ্গলবার বান্দোয়ান থানা প্রাঙ্গণে সাইবার জালিয়াতি প্রতিরোধে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

ইদানীং আর্থিক লেনদেনের ক্ষেত্র বাড়ার সঙ্গে সঙ্গে প্রতারকদের নিশানা হচ্ছেন ছোট-বড় ব্যবসায়ীরাও। সেই বিষয়টিকে নজরে রেখে পুরুলিয়া সাইবার ক্রাইম থানা ও বান্দোয়ান থানার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মশালায় জালিয়াতির নানাবিধ কৌশল এবং তা এড়ানোর ব্যবহারিক দিকগুলো তুলে ধরেন পুরুলিয়া সাইবার ক্রাইম থানার সাব-ইন্সপেক্টর অঞ্জন বিশ্বাস এবং বান্দোয়ান থানার ওসি মৃন্ময় ভক্ত।

এদিনের এই বিশেষ শিবিরে এলাকার স্বর্ণ ব্যবসায়ী, রেশন ডিলার, ইটভাটার মালিক, ঠিকাদার এবং সিএসপি  অপারেটর সহ বিভিন্ন ক্ষেত্রের  ১০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।শিবিরে আধিকারিকেরা জানান,
কোনো অবস্থাতেই ব্যাঙ্কিং সংক্রান্ত ওটিপি, পাসওয়ার্ড বা গোপন তথ্য কারও সাথে শেয়ার না করা।অচেনা বা সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক না করার পরামর্শ।কোনো কারণে সাইবার প্রতারণার শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় হেল্পলাইন নম্বর ১৯৩০-এ যোগাযোগ করা এবং স্থানীয় থানায় বিষয়টি জানানো। উপস্থিত ব্যবসায়ীদের কথায়, নিয়মিত এই ধরনের উদ্যোগ নেওয়া হলে ডিজিটাল জালিয়াতি রুখতে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ অনেকটাই উপকৃত হবেন।