সাধারণ খবর ব্লক

২৭২ কোটি বরাদ্দে 'হীরক রাজার দেশ' জয়চণ্ডী পাহাড় ঘিরে রেল বাইপাস, জানালেন সাংসদ

প্রকল্পটির অনুমোদনে নিজের উদ্যোগের কথা জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর দাবি, জেলার রেল পরিকাঠামো ও পণ্য পরিবহণের সক্ষমতা বাড়ানোর বিষয়টি তিনি নিয়মিত রেল মন্ত্রকের কাছে তুলে ধরেছিলেন। তাঁরই উদ্যোগে প্রকল্পটি অনুমোদন পেয়েছে বলে দাবি সাংসদের।
২৭২ কোটি বরাদ্দে 'হীরক রাজার দেশ' জয়চণ্ডী পাহাড় ঘিরে রেল বাইপাস, জানালেন সাংসদ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শিল্পাঞ্চলের পণ্য পরিবহণে গতি আনতে বদলাচ্ছে পুরুলিয়ার রেল মানচিত্র। আদ্রা–জয়চণ্ডীপাহাড় রেলপথের চাপ কমাতে প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ বাইপাস তৈরির প্রকল্পে ২৭২ কোটি টাকা বরাদ্দ করেছে ভারতীয় রেল। নতুন লাইন চালু হলে বছরে প্রায় ৮.৮৮ মিলিয়ন টন অতিরিক্ত পণ্য পরিবহণের সুযোগ তৈরি হবে বলে রেল সূত্রের খবর।

কয়লা, লৌহ আকরিক-সহ শিল্পপণ্য পরিবহণে এই বাইপাস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেল-এর লৌহ আকরিক এবং বিসিসিএল-এর কয়লা পরিবহণের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। পুরুলিয়াকে ‘এনার্জি, মিনারেল অ্যান্ড সিমেন্ট করিডর’-এ আরও গুরুত্বপূর্ণ করে তুলতেও প্রকল্পটি সহায়ক হবে বলে রেল কর্তৃপক্ষের আশা।