রাজনীতি ব্লক

মানবাজারে চলছে ধর্মান্তরকরণ? অন্নপূর্ণা মিছিলে গিয়ে মারাত্মক অভিযোগ পেলেন বিধায়ক

বিধায়ক ময়না মুর্মু তীব্র ক্ষোভ প্রকাশ করেন বলেন, "আমরা গ্রামে গিয়ে এক মহিলার মুখ থেকেও এমন ঘটনা শুনেছি। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে ঝাড়ফুঁক বা মন্ত্র পাঠ করে রোগ সারিয়ে দেওয়া হবে, ওষুধ খেতে হবে না বা ডাক্তারের কাছে যেতে হবে না এভাবে অন্ধবিশ্বাস ও লোভ দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।"
মানবাজারে চলছে ধর্মান্তরকরণ? অন্নপূর্ণা মিছিলে গিয়ে মারাত্মক অভিযোগ পেলেন বিধায়ক

 

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

অন্নপূর্ণা যোজনার ধন্যবাদ জ্ঞাপন মিছিলে যোগ দিতে গিয়ে মারাত্মক অভিযোগের মুখোমুখি হলেন মানবাজারের বিধায়ক ময়না মুর্মু। মঙ্গলবার মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া গ্রামে গিয়ে তিনি জানতে পারেন, এলাকায় ভয় ও প্রলোভন দেখিয়ে ধর্মান্তরকরণের চেষ্টা চালাচ্ছে একটি চক্র।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ধানাড়া গ্রামে বিধায়কের মিছিলে এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। সেখানে ফুল ছিটিয়ে স্থানীয় বাসিন্দারা বিধায়ককে অভ্যর্থনা জানান। তবে এই কর্মসূচির মাঝেই গ্রামের একাধিক সাধারণ মানুষ ও মহিলা বিধায়কের কাছে ধর্মান্তরকরণের চেষ্টার বিষয়ে অভিযোগ জানান।
অভিযোগ শোনার পর  বিধায়ক ময়না মুর্মু তীব্র ক্ষোভ প্রকাশ করেন বলেন, "আমরা গ্রামে গিয়ে এক মহিলার মুখ থেকেও এমন ঘটনা শুনেছি। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে ঝাড়ফুঁক বা মন্ত্র পাঠ করে রোগ সারিয়ে দেওয়া হবে, ওষুধ খেতে হবে না বা ডাক্তারের কাছে যেতে হবে না এভাবে অন্ধবিশ্বাস ও লোভ দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।"

বিধায়ক আরও জানান, গ্রামের মানুষকে তিনি এ জাতীয় বিভ্রান্তিকর প্রচারে পা না দেওয়ার জন্য সতর্ক করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, নিজের ধর্মই সবথেকে বড় এবং তাকে সম্মান দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। প্রলোভনে পড়ে অন্য ধর্মে যাওয়া মানে নিজের ধর্ম ও দেবদেবীকে অপমান করা।

এই ধরণের অপপ্রচার ও প্রলোভনের ফাঁদ থেকে গ্রামের সাধারণ মানুষ ও মহিলাদের দূরে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তিনি গ্রামবাসীদের সাথে বিস্তারিত আলোচনা করেন ।