ক্রাইম ব্লক

বাঘমুন্ডিতে অবৈধ মদের বিরুদ্ধে পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযান

গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি দেশি মদ বিক্রি ও মজুতের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বাঘমুণ্ডি থানার পুলিশ ও ঝালদা আবগারি দপ্তর। বাঘমুণ্ডি থানার অধীনে অযোধ্যা পাহাড়ের সাহেবডিহ গ্রামে দুই দলের যৌথ উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
বাঘমুন্ডিতে অবৈধ মদের বিরুদ্ধে পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযান

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি দেশি মদ বিক্রি ও মজুতের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বাঘমুণ্ডি থানার পুলিশ ও ঝালদা আবগারি দপ্তর। বাঘমুণ্ডি থানার অধীনে অযোধ্যা পাহাড়ের সাহেবডিহ গ্রামে দুই দলের যৌথ উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন গ্রাম ও সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে বেআইনি চোলাই মদ এবং মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করে ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়। আবগারি ও পুলিশ সূত্রের খবর, উদ্ধার ও ধ্বংস করা সামগ্রীর আনুমানিক পরিমাণগুলি হল,
দেশি চোলাই মদ ৪০ লিটার,
মদ তৈরির পচানি/মশলা  প্রায় ১,৪০০ লিটার, মদ তৈরির পাত্র ও সরঞ্জাম  ২ টি

এলাকায় বেআইনি মদ তৈরি ও কারবার রুখতে প্রশাসনের এই যৌথ ও কঠোর পদক্ষেপকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। বেআইনি চোলাই মদের দৌরাত্ম্য বন্ধ করতে আগামী দিনগুলিতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।