সাধারণ খবর ব্লক

বরাবাজারে এক ব্যক্তির মৃ*ত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য

বরাবাজারে এক ব্যক্তির মৃ*ত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য

 

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

মাঠে গবাদি পশু চরাতে গিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কমলাকান্ত মাহাতো। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই এদিনও মাঠে গরু চরাতে গিয়েছিলেন কমলাকান্তবাবু। কিন্তু বেশ কিছু সময় পার হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাঁর খোঁজ শুরু করেন। পরবর্তীতে মাঠের মধ্যে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, মাঠে থাকাকালীন আচমকা বজ্রাঘাত বা অন্য কোনো আকস্মিক শারীরিক অসুস্থতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং মৃত্যুর আসল কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুরো  ঘটনাটির তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ।