নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
বেআইনি মদের কারবার রুখতে অভিযান চালাল পুলিশ। রবিবার রাতে একটি হোটেলে অভিযান চালিয়ে ২৫ বোতল দেশি মদ বাজেয়াপ্ত করা হয় । ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোটেল মালিককে। পুলিশ জানায় , ধৃতের নাম আলোক মণ্ডল। তার বাড়ি নিতুড়িয়া থানার হরিডি গ্রামে। সোমবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি দল গুন্দলুভিটা মোড়ে একটি হোটেলে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে ২৫ বোতল দেশি মদ বাজেয়াপ্ত হয়। পরে এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে নিতুড়িয়া থানার পুলিশ ।