নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
একটি বিশাল অজগর সাপের দেখা মিললো মানবাজারের দুলালডি গ্রামে। খবর পেয়ে বন দফতর ও স্থানীয় উদ্ধারকারীদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দক্ষতার সঙ্গে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে সাপটিকে কাশিডি সংলগ্ন গভীর জঙ্গলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।
বন দফতরের তৎপরতায় সাপটি উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।