অন্যান্য ব্লক

লোকালয় থেকে দুটি সাপ উদ্ধার করল বনকর্মীরা

পৃথক দুই বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসা একটি অজগর ও একটি গোখরো সাপ উদ্ধার করল বনকর্মীরা। সোমবার পুরুলিয়ার বান্দোয়ান ও ঝালদা বনাঞ্চল এলাকা থেকে সাপ দুটি উদ্ধার করা হয় ।
লোকালয় থেকে দুটি সাপ উদ্ধার করল বনকর্মীরা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পৃথক দুই বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসা একটি অজগর ও একটি গোখরো সাপ উদ্ধার করল বনকর্মীরা। সোমবার  পুরুলিয়ার বান্দোয়ান ও ঝালদা বনাঞ্চল এলাকা থেকে সাপ দুটি উদ্ধার করা হয় । বন দফতর জানিয়েছে , এদিন ঝালদা রেঞ্জের পুস্তি এলাকায় নাইলনের বেড়া জালে ৬ ফুট লম্বা একটি অজগর আটকে পড়েছিল। খবর পেয়ে সেটি বন কর্মীরা উদ্ধার করেন। অন্যদিকে বান্দোয়ান ২ রেঞ্জের কর্মীরা কুঁচিয়া গ্রাম থেকে একটি গোখরো সাপ উদ্ধার করা হয়। দুটি সাপকেই পরে বনদফতরের কর্মীরা জঙ্গলে ছেড়ে দেন।