অন্যান্য ব্লক

আড়শায় অজগর উদ্ধার করলো বন দপ্তর

আড়শায় অজগর উদ্ধার করলো বন দপ্তর

 

নিজস্ব প্রতিনিধি,আড়শা:

একটি বিশালাকার অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বন দপ্তরের সিরকাবাদ বিটের অন্তর্গত আহড়রা গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাপটি প্রায় ৫ ফুট লম্বা।

গ্রামবাসীরা সাপটি দেখতে পেয়েই তড়িঘড়ি বন দপ্তরে খবর দেন। খবর পেয়ে সিরকাবাদ বিটের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে। পরে সাপটিকে সিরকাবাদ আমবাগান বন এলাকায় নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  সাপটি উদ্ধার হওয়ায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।