নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
পুকুরে হাঁস খুঁজতে গিয়ে বিপত্তি । জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে কেন্দা থানার দেওরাং গ্রামে। পুলিশ জানায় ,মৃতার নাম দুখিনী ওরাং (৭৬)। তার বাড়ি দেওরাং গ্রামেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বুধবার সন্ধ্যায় পুকুর থেকে হাঁস আনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই বৃদ্ধা। বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে ওই পুকুরের জলেই তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় টামনা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।