টুকরো খবর ব্লক

কোটশিলায় টোটো থেকে পড়ে মৃ*ত্যু বৃদ্ধার

চলন্ত টোটো থেকে তিনি ঠিক কী কারণে পড়ে গেলেন, নাকি চলন্ত অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পড়ে গিয়েছিলেন— তা খতিয়ে দেখছে পুলিশ।
কোটশিলায় টোটো থেকে পড়ে মৃ*ত্যু  বৃদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

রাস্তা দিয়ে যাওয়ার সময় টোটো থেকে আচমকা পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা থানার জিউদারু এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম কলাবতী কালিন্দী (৭০)। তাঁর বাড়ি কোটশিলা থানারই চরগালি গ্রামে। ইতিমধ্যেই এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কোটশিলা থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে রাখবড় মোড় থেকে একটি টোটোয় চেপে নিজের বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। কিন্তু জিউদারু এলাকার কাছে আসতেই ঘটে দুর্ঘটনা। চলন্ত টোটো থেকে আচমকাই নিচে পড়ে যান তিনি এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান।
বৃদ্ধাকে পড়ে যেতে দেখেই তড়িঘড়ি টোটো থামিয়ে দেন চালক।তিনি নিজেই স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধাকে উদ্ধার করে উদ্ধার করে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।চলন্ত টোটো থেকে তিনি ঠিক কী কারণে পড়ে গেলেন, নাকি চলন্ত অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পড়ে গিয়েছিলেন— তা খতিয়ে দেখছে পুলিশ।