নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
তীব্র দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত তখন সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ নিয়ে এগিয়ে এল ‘লাভ অ্যান্ড কেয়ার ইউনিট’। মানবাজার পোস্ট অফিসের সামনে পথচারীদের তৃষ্ণা মেটাতে রবিবার থেকে শুরু হলো বিনামূল্যে ঠান্ডা ঘোল বিতরণ পরিষেবা। আগামী টানা ৩০ দিন ধরে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে চালু থাকবে।
উদ্যোক্তাদের দাবি, তীব্র গরমে ঝুঁকি কমাতে এবং পথচলতি সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতেই এই উদ্যোগ।
প্রতিদিন গড়ে ১,০০০ জনেরও বেশি মানুষের হাতে ঠান্ডা ছাঁচ তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো পথচারী, রিকশাচালক, শ্রমিক ও সাধারণ মানুষ এখানে এসে তৃষ্ণা মেটাতে পারবেন।
এই গোটা মহৎ উদ্যোগটির সুষ্ঠু পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের “মে আই হেল্প ইউ” টিম।
বিদ্যালয়ের শিক্ষক অমিতাভ মিশ্র বলেন, “এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষ বিশেষভাবে কষ্ট পাচ্ছেন। তাদের সামান্য স্বস্তি দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ দিন নিয়মিতভাবে পরিষেবা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষও এই মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।”