নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বজ্রাঘাতে মৃত ব্যক্তির পরিবারের হাতে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিলের চার লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিলেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। সাথে ছিলেন আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ। মঙ্গলবার আড়শা ব্লকের মহুলট্যাঁড় গ্রামে বজ্রাঘাতে মৃত প্রথম মাঝির পরিবারের হাতে এই চেক তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছিল মহুলট্যাঁড় গ্রামের বাসিন্দা প্রথম মাঝির। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারের জন্য চার লক্ষ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর হয়। এদিন সেই চেক তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।