নিজস্ব প্রতিনিধি, টামনা:
রাতের অন্ধকারে চুরির ঘটনা। শনিবার ভোর রাতে পুরুলিয়া ১ নং ব্লকের টামনা মোড়ে পর পর পাঁচটি দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শনিবার ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে দেখেন তালা ভাঙা রয়েছে। পরে ভেতরে প্রবেশ করে দেখেন নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গিয়েছে। স্থানীয় মানুষজন জানিয়েছেন পাশাপশি ওই মুদিখানা, মোবাইল,মিষ্টির দোকানগুলি রয়েছে। অনুমান করা হচ্ছে শনিবার ভোর রাতে অপরাধীরা ওই চুরির ঘটনা ঘটিয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে টামনা থানার পুলিশ।