নিজস্ব প্রতিনিধি, বোরো:
অবৈধ চোলাই মদ তৈরির বিরুদ্ধে বোরো থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালাল পুলিশ। সোমবার সন্ধ্যায় এই বিশেষ অভিযানে ২৪০ লিটার দেশি মদ নষ্ট করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে ২০০ লিটার ফারমেন্টেড ওয়াশ এবং ৪০ লিটার অবৈধ চোলাই মদ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তল্লাশি চলাকালীন এক মহিলা অবৈধ মদ তৈরির সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশের নজরে এসেছে।
এলাকায় অবৈধ মদ প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা এই বেআইনি কারবারের সাথে যুক্ত, তাদের চিহ্নিত করে নিয়মিত তল্লাশি চালানো হবে।