নিজস্ব প্রতিনিধি, আড়শা:
'সেবা মেরা যোগদান 'কর্মসূচির অংশ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন হল আড়শায় । সোমবার আড়শা ব্লক প্রশাসনের উদ্যোগে এই শিবিরের আয়োজন হয় সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এদিন শিবিরে ৫১ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ, আড়শা বনদফতরের আধিকারিক আনোয়ার সাদাত।