অন্যান্য ব্লক

দলছুট হাতির হামলায় বাঘমুন্ডির গ্রামে ভাঙল বাড়ি

লোকালয়ে ঢুকে একটি মাটির বাড়ির টিনের চালা ভেঙে দিল দলছুট হাতি। সোমবার ভোরে পুরুলিয়ার মাঠা রেঞ্জের একড়া গ্রামের ঘটনা। স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরেই হাতিটি পাশের জঙ্গলে ঘোরাফেরা করছিল।
দলছুট হাতির হামলায় বাঘমুন্ডির গ্রামে ভাঙল বাড়ি

 

নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি:

লোকালয়ে ঢুকে একটি মাটির বাড়ির টিনের চালা ভেঙে দিল দলছুট হাতি। সোমবার ভোরে পুরুলিয়ার মাঠা রেঞ্জের একড়া গ্রামের ঘটনা। স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরেই হাতিটি পাশের জঙ্গলে ঘোরাফেরা করছিল। এ দিন ভোরে চতুরন্ত কুমারের বাড়িতে ঢুকে চালা ভেঙে দেয় দাঁতাল। অল্পের জন্য রক্ষা পান পরিবারের সদস্যেরা। পরে জঙ্গলে ফিরে যায় হাতিটি। বন দফতর সূত্রে খবর, এ দিন মাঠা, অযোধ্যা ও বাঘমুণ্ডি বনাঞ্চল এবং ঝাড়খণ্ড সীমানা মিলিয়ে পাঁচটি দলছুট হাতি রয়েছে। নজরদারি বাড়িয়েছে বন দফতর।