ব্লক

বলরামপুরে ব্লিচিং-ফিনাইল নিয়ে রাস্তায় নামলেন শিক্ষকরা!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে চলছে ‘সেবা সংকল্প অভিযান’। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই বলরামপুর শহরে এক বিশেষ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা অভিযান চালায় বিজেপি টিচার্স সেলের বলরামপুর বিধানসভা কমিটি।
বলরামপুরে ব্লিচিং-ফিনাইল নিয়ে রাস্তায় নামলেন শিক্ষকরা!

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে চলছে ‘সেবা সংকল্প অভিযান’। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই বলরামপুর শহরে এক বিশেষ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা অভিযান চালায় বিজেপি টিচার্স সেলের বলরামপুর বিধানসভা কমিটি।

সোমবার শহরের ঐতিহ্যবাহী কালীতলা মন্দির চত্বর এবং সংলগ্ন বাগান এলাকাজুড়ে ব্যাপক সাফাই অভিযান চালানো হয়। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি বর্তমান মরশুমে ডেঙ্গু ও ম্যালেরিয়া যাতে বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়। এলাকার বিভিন্ন জমা জল বের করার বন্দোবস্ত করেন উদ্যোগী শিক্ষক ও দলীয় সমর্থকেরা। সাফাই শেষে পরিবেশ জীবাণুমুক্ত রাখতে গোটা এলাকায় ছিটানো হয় ব্লিচিং পাউডার ও ফিনাইল।

সামাজিক দায়বদ্ধতার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি টিচার্স সেলের পুরুলিয়া জেলা কমিটির সদস্য স্বরাজ মুখোপাধ্যায় এবং বলরামপুর বিধানসভা কমিটির আহ্বায়ক বিশ্বনাথ পাল সহ একাধিক শিক্ষক প্রতিনিধি।

শিক্ষকদের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা যুব মোর্চার সহ-সভাপতি মিথুন মাহাতো, বলরামপুর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের সভাপতি বিকাশ নন্দী, ৫ নম্বর মণ্ডলের সভাপতি সুভাষ হাঁসদা এবং প্রাক্তন মণ্ডল সভাপতি সত্যজিৎ কিস্কু প্রমুখ স্থানীয় নেতৃত্ব। আয়োজকদের মতে, সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও এলাকা পরিচ্ছন্ন রাখাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।