সাধারণ খবর ব্লক

জয়পুরে এবিভিপির নগর সম্মেলন, গঠিত হল নগর ও কলেজ ইউনিট

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পুরুলিয়া (পূর্ব) সাংগঠনিক জেলার অন্তর্গত জয়পুর নগর এবং বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ ইউনিটের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল নগর সম্মেলন।
জয়পুরে এবিভিপির নগর সম্মেলন, গঠিত হল নগর ও কলেজ ইউনিট

 

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের  পুরুলিয়া (পূর্ব) সাংগঠনিক জেলার অন্তর্গত জয়পুর নগর এবং বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ ইউনিটের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল নগর সম্মেলন। মঙ্গলবার এই সম্মেলনকে ঘিরে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব, ছাত্রছাত্রী এবং কার্যকর্তারা।

সম্মেলনে উপস্থিত ছিলেন এবিভিপির মধ্যবঙ্গ সহ-সংগঠন সম্পাদক অনির্বাণ ভান্ডারী, পুরুলিয়া বিভাগ সংযোজক সৌরভ বন্দ্যোপাধ্যায় , পুরুলিয়া পূর্ব সাংগঠনিক জেলা সংযোজক সন্দীপ রাজওয়াড়, স্টেট এসএফএস ইনচার্জ ও পুরুলিয়া পূর্ব সাংগঠনিক জেলা ব্যবস্থা প্রমুখ শুভজিৎ মাহাতো এবং পুরুলিয়া পূর্ব সাংগঠনিক জেলা রাষ্ট্রীয় কলা মঞ্চের আহ্বায়ক দেবব্রত চৌধুরী।

সম্মেলনের মঞ্চ থেকে বক্তারা ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের গঠনমূলক ভূমিকার কথা তুলে ধরেন। শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখা এবং ছাত্রস্বার্থে আগামী দিনে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণের উপরেও জোর দেওয়া হয় বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

সম্মেলনেই আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয় জয়পুর নগর ইউনিট এবং বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ ইউনিট। প্রকাশ করা হয় দুই ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের তালিকাও।

জয়পুর নগর ইউনিটের সভাপতি হয়েছেন মানস রায়। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অশোক কুমার মাহাতো, নিরঞ্জন স্বর্ণকার ও অম্বরীশ মাহাতো। সম্পাদক হয়েছেন সুদীপ্ত কুমার। সহ-সম্পাদক হয়েছেন উদিত নারায়ণ কুমার ও চণ্ডী কর্মকার। এসএফএস-এর আহ্বায়ক সন্দীপ গরাঁই এবং সহ-আহ্বায়ক রসেশ্বর কুমার। এসএফডি-এর কনভেনর বিকাশ দাস এবং সহ-কনভেনর প্রদীপ গরাঁই। রাষ্ট্রীয় কলা মঞ্চের কনভেনর রূপ কুমার এবং সহ-কনভেনর বিকাশ বাউরী। মিডিয়া কনভেনর সেখ আনিস, সোশ্যাল মিডিয়া কনভেনর প্রলয় কুশওয়াহা এবং সহ-কনভেনর প্রহ্লাদ কুমার। খেলো ভারত-এর কনভেনর ইন্দ্রজিৎ কুমার এবং সহ-কনভেনর তাপস প্রামাণিক। ছাত্রী কার্যপ্রমুখের দায়িত্ব পেয়েছেন পারুল মাহাতো।

অন্য দিকে, বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ ইউনিটের সভাপতি হয়েছেন সুরজিৎ কুমার। সহ-সভাপতি ঠাকুরদাস প্রামাণিক, তুফান পান্ডে ও শাহিদ সদাগর। সম্পাদক সৌমিত্র মাঝি। সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বরূপ কুমার, সন্দীপ মাহাতো ও সেখ তাজ। এসএফএস-এর কনভেনর পশুপতি মাহাতো এবং সহ-কনভেনর লোকনাথ কুমার। এসএফডি-এর কনভেনর রামশরণ কুমার এবং সহ-কনভেনর রবীন্দ্রনাথ কুমার। রাষ্ট্রীয় কলা মঞ্চের কনভেনর সরজ কুমার, মিডিয়া কনভেনর শচীন মাহাতো, সোশ্যাল মিডিয়া কনভেনর কাঞ্চন কুমার এবং খেলো ভারত-এর কনভেনর কুনাল ওঝা। ছাত্রী কার্যপ্রমুখ অনুষ্কা পান্ডে এবং সহ-প্রমুখ সরস্বতী মাহাতো।

সংগঠনের আদর্শ এবং জাতীয়তাবাদী চিন্তাভাবনাকে সামনে রেখে আগামী দিনে সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয় সম্মেলন থেকে।