ক্রাইম ব্লক

বরাবাজারে টাওয়ারের জেনারেটর থেকে ডিজেল চুরি, ধৃত টেকনিশিয়ান

মোবাইল টাওয়ারের জেনারেটর থেকে জ্বালানি চুরির অভিযোগ উঠল বরাবাজারে। অভিযোগের ভিত্তিতে সংস্থারই এক টেকনিশিয়ানকে গ্রেপ্তার করল বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম রাহুল কুমার পাশওয়ান।
বরাবাজারে টাওয়ারের জেনারেটর থেকে ডিজেল চুরি, ধৃত টেকনিশিয়ান

 

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

মোবাইল টাওয়ারের জেনারেটর থেকে জ্বালানি চুরির অভিযোগ উঠল বরাবাজারে। অভিযোগের ভিত্তিতে সংস্থারই এক টেকনিশিয়ানকে গ্রেপ্তার করল  বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম রাহুল কুমার পাশওয়ান। তার বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানিয়েছে, সোমবার মোবাইল টাওয়ার কোম্পানির তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংস্থার প্রতিনিধি সৌমিত্র চট্টোপাধ্যায় পুলিশকে জানান, বরাবাজার এলাকায় তাঁদের ১৭টি টাওয়ার থেকে ২৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৭০০ লিটার ডিজেল চুরি গিয়েছে।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তার পরেই গ্রেপ্তার করা হয় ওই টেকনিশিয়ানকে। কী ভাবে চুরি করা হত, এই চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে বরাবাজার থানার পুলিশ।