শিক্ষা সংস্কৃতি শহর

শেষ হল এবিটিএ-র জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা

রবিবার শেষ হল এবিটিএ পুরুলিয়া জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬। পুরুলিয়া শহরের সত্যপ্রিয় ভবনে অনুষ্ঠিত প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া জেলা সম্পাদক ব্যোমকেশ দাস।
শেষ হল এবিটিএ-র জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রবিবার শেষ হল এবিটিএ পুরুলিয়া জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬। পুরুলিয়া শহরের সত্যপ্রিয় ভবনে অনুষ্ঠিত প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ  উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া জেলা সম্পাদক ব্যোমকেশ দাস। অনুষ্ঠান শেষে ৩৩টি বিষয়ের সফল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা সম্পাদক ব্যোমকেশ দাস জানান, “এ বছর জুন মাস থেকে শুরু হওয়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার প্রায় ২২০টি বিদ্যালয়ের প্রায় ২২ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতা খুব সুন্দর ভাবে শেষ হয়েছে। জেলার প্রথম স্থানাধিকারীরা ১১ অক্টোবর রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।”