টুকরো খবর ব্লক

পাড়ায় এক কিশোরীর ঝু*লন্ত দেহ উদ্ধার

পাড়ায় এক কিশোরীর ঝু*লন্ত দেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, পাড়া:


এক  কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পাড়া থানার পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম পূজা গঁরাই। তার বাড়ি পাড়া থানার ফুসড়াবাইদ গ্রামে।
রবিবার সকালে বাড়ির মধ্যেই বাথরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই কিশোরীকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  । কিন্তু সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পাড়া থানার পুলিশ।