নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
অস্বাভাবিক মৃত্যু হল এক শিশুর। পুলিশ জানায়, মৃতের নাম সৌম্যদীপ মর্দান্যা (৪) । তার বাড়ি বাঁকুড়ার রানিবাঁধ থানার নারকলি গ্রামে। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই আচমকা অসুস্থ হয়ে পড়ে সে। কয়েকবার বমি করতে থাকায় তাকে দ্রুত মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।