নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
অবিরাম বৃষ্টিতে দুর্বল হয়ে যাওয়া মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল আট মাসের এক শিশু কন্যার । সোমবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুঞ্চা থানার জ্যোঁতিয়াট্যাঁড় গ্রামে ।
সোমবার সকাল থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে পুরুলিয়া জেলা জুড়ে । এই প্রবল বর্ষণে বাড়ির একটি দেওয়াল দুর্বল হয়ে পড়েছিল । আচমকা সেই দেওয়াল ধসে পড়ে। তাতেই চাপা পড়ে যায় শিশুটি। তার আওয়াজ শুনে প্রতিবেশিরা ছুটে এসে দ্রুত উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। শিশুটির বাবা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন বলে জানা গিয়েছে।