ক্রাইম ব্লক

ভাঙড়া মোড়ে অস্ত্র সহ ধৃত ১

গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ চালালো অভিযান। আর সেই অভিযানে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সেখ জাবির ওরফে সেখ জাবরা।
ভাঙড়া মোড়ে অস্ত্র সহ ধৃত ১

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ চালালো অভিযান। আর সেই অভিযানে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সেখ জাবির ওরফে সেখ জাবরা। বছর চল্লিশের ওই যুবক পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, সোমবার   রাতে  পুরুলিয়া মফস্বল থানার সাব-ইন্সপেক্টর  বিশ্বজিৎ বারিক একদল পুলিশ কর্মী নিয়ে ভাঙড়া মোড় এলাকায় অভিযান চালান। গোপন সূত্রে খবর ছিল, ওই এলাকায় এক ব্যক্তি বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে।

ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন সেখ জাবিরকে আটক করে পুলিশ। এরপর স্থানীয় দুজন সাধারণ মানুষের উপস্থিতিতে তার তল্লাশি চালানো হলে তার কাছ থেকে উদ্ধার হয় বেআইনি অস্ত্র ও কার্তুজ।

বাজেয়াপ্ত করা সামগ্রীগুলির মধ্যে ছিল, একটি লোহার আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড ৮ এম.এম  তাজা কার্তুজ।

ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন অনুযায়ী পুরুলিয়া মফস্বল থানায় একটি মামলা রুজু করা হয়েছে । ধৃত অভিযুক্তকে হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, বা এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।