নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল করল কেন্দা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম অজিত বাউরি। তার বাড়ি ওই থানার রাজনোয়াগড় গ্রামে। সোমবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক
পুলিশ জানায়, এই ঘটনায় নির্যাতিতা রবিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে মামলা রুজু করে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে কেন্দা থানার পুলিশ।