সাধারণ খবর ব্লক

পোষ্য মহিষের গুঁতোয় প্রাণ গেলো যুবকের

শনিবার সকালে পুরুলিয়া ১ নম্বর ব্লকের টামনা থানার অন্তর্গত সিদপুর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। নিজের পোষা মহিষের (স্থানীয় ভাষায় কাড়া) অতর্কিত হামলায় মৃত্যু হলো ৩২ বছর বয়সী যুবক স্বপন মাহাতোর।
পোষ্য মহিষের গুঁতোয় প্রাণ গেলো যুবকের

 

নিজস্ব প্রতিনিধি, টামনা:

যে  অবলা প্রাণীকে পরম যত্নে প্রতিদিন মাঠে নিয়ে যেতেন, তারই আকস্মিক আঘাতে শেষ হয়ে গেল একটি তাজা প্রাণ। শনিবার সকালে পুরুলিয়া ১ নম্বর ব্লকের টামনা থানার অন্তর্গত সিদপুর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। নিজের পোষা মহিষের (স্থানীয় ভাষায় কাড়া) অতর্কিত হামলায় মৃত্যু হলো ৩২ বছর বয়সী যুবক স্বপন মাহাতোর। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত তৎপরতা দেখায় টামনা থানার পুলিশ। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় স্বপনবাবুকে উদ্ধার করে। কালবিলম্ব না করে তাকে নিকটবর্তী চাকোলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকে ঘাতক মহিষটিকে নিয়ে সিদপুর গ্রামের বাসিন্দাদের মনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।