নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
মমতার হাত থেকে ছিনিয়ে নেওয়া তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি হলেন আইএনটিটিইউসি জেলা সভাপতি উজ্জ্বল কুমার। রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ উজ্জ্বল যে কার্যত তাঁর শিবিরেই যাবেন, সেটা ছিলো শুধু সময়ের অপেক্ষা। হলও তাই। পুরুলিয়া জেলার আড়শা ব্লকের বাসিন্দা উজ্জ্বল কুমার তৃণমূলের ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত ছিলেন। হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার সঞ্চালনাও করতে দেখা গেছে তাকে। ২০২১ নির্বাচনে তাঁকে জয়পুর আসনে টিকিট দেয় তৃণমূল। কিন্তু ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়ে যায়। ২০২৬ নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়নি। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে তাঁর সঙ্গে কথা বলেন।
এবার সম্পূর্ণ অন্য দায়িত্ব। জেলা আইএনটিটিইউসির সভাপতি থেকে একেবারে জেলা সভাপতি। নতুন যাত্রা শুরু হলো হলো উজ্জ্বলের।