নিজস্ব প্রতিনিধি, হুড়া:
দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক পরিণতি। মৃত্যু হল এক বাইক চালকের। পুলিশ জানায়, মৃতের নাম মনোতোষ বেসরা(৩৫)। তার বাড়ি হুড়া থানার শামুকগড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পুরুলিয়া - বাঁকুড়া ৩৪ এ জাতীয় সড়কে হুড়া থানার মধুবনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে দুটি বাইকের দু'জনেই গুরুতর জখম হন। হুড়া থানার পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনোতোষের মৃত্যু হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।