ক্রাইম ব্লক

পুঞ্চায় অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক

অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল পুঞ্চা থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে পুঞ্চার লৌলাড়া এলাকা থেকে ট্রাক্টরটিকে আটক করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাক্টরের চালককে।
পুঞ্চায় অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

অবৈধ  বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল  পুঞ্চা থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে পুঞ্চার লৌলাড়া এলাকা থেকে ট্রাক্টরটিকে আটক করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাক্টরের চালককে।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লৌলাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করা হয়। ট্রাক্টরটিতে একশো সিএফটি বালি ছিল। চালক বৈধ নথি দেখাতে না পারায়  ট্রাক্টরটিকে আটক করা হয় ।এই ঘটনায় চালক ছাড়াও ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে পুঞ্চা থানার পুলিশ।