নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। পুলিশ জানায়,ধৃতের নাম চিত্তরঞ্জন মাহাতো। তার বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলায়। বুধবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক জেলা হেফাজতের নির্দেশ দেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুর ব্লকের হাতিমুড়ি এলাকা থেকে ট্র্যাক্টরটিকে আটক করা হয়। ট্রাক্টরটিতে ১০০ সিএফটি বালি ছিল। চালক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আটক করা হয় ট্রাক্টরটিকে। সুনির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ।