নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল ঝালদা থানার পুলিশ। পুলিশ জানায় , মৃতার নাম মনিকা মুড়া (১৭)। তার বাড়ি ঝালদা থানার দুলমি গ্রামে।
রবিবার বিকেলে বাড়ির মধ্যেই সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস জড়ানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। দ্রুত উদ্ধার করে ঝাড়খণ্ডের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ।