নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
"ভারতীয় অস্মিতা ও ড: শ্যামাপ্রসাদ মুখার্জী " শীর্ষক রাজ্য স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হল সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পুরুলিয়া শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডঃ পবিত্র কুমার চক্রবর্তী । উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সম্পাদক ড: বিপুল সরকার, সংঘের রাজ্য সাধারণ সম্পাদক ড: প্রশান্ত সরকার, সংঘের বিভাগ প্রচারক উত্তম মন্ডল,সংঘের পূর্ব ক্ষেত্র প্রচারক অলোক চট্টোপাধ্যায় সহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ। এদিন ড: শ্যামা প্রসাদ মুখার্জীর জীবনী সহ শিক্ষাক্ষেত্রের নানা দিক আলোচনা করেন আলোচকরা।