ক্রাইম ব্লক

কোটশিলায় জুয়ার ডেরায় হানা, গ্রেফতার ৪

জুয়া খেলার গোপন ডেরায় পুলিশের আচমকা হানা। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে এবং উদ্ধার করা হয়েছে প্রচুর নগদ টাকা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় পুরুলিয়ার কোটশিলার ডুরগু এলাকায়।
কোটশিলায় জুয়ার ডেরায় হানা, গ্রেফতার ৪

 

 

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:


জুয়া খেলার গোপন ডেরায় পুলিশের আচমকা হানা। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে এবং উদ্ধার করা হয়েছে প্রচুর নগদ টাকা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় পুরুলিয়ার কোটশিলার ডুরগু এলাকায়। পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আসর বসছিল। সেই তথ্যের ভিত্তিতেই বুধবার সন্ধ্যায় সেখানে অতর্কিতে অভিযান চালায় পুলিশ।
ঘটনাস্থল থেকে হাতেনাতে ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এছাড়া জুয়ার বোর্ড থেকে নগদ ৪৭,৫১০ টাকা এবং তাস সহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী এফআইআর দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের পুরুলিয়া আদালতে পেশ  করা হবে ।