অন্যান্য ব্লক

আড়শায় জালে আটকে অজগর, উদ্ধারে বনদফতরের কর্মীরা

আড়শায় জালে আটকে অজগর, উদ্ধারে বনদফতরের কর্মীরা

 


নিজস্ব প্রতিনিধি,আড়শা:

একটি অজগর সাপ উদ্ধার করল বনদফতরের কর্মীরা। রবিবার সকালে আড়শা ব্লকের কুদাগাড়া গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয় ।
এদিন সকালে গৃহস্থের বাড়ির সামনে বেড়া দেওয়ার জালে আটকে থাকতে দেখেন গ্রামবাসীরা। তারপরেই খবর দেওয়া হয় বনদফতরে। পরে কর্মীরা সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেন। তবে অজগর সাপ নিয়ে যেভাবে সাধারণ মানুষ সচেতন হচ্ছেন তার প্রশংসা করেছেন বনদফতরে আধিকারিকেরা।