নিজস্ব প্রতিনিধি,জয়পুর:
টানা অসুস্থতার কারণে জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন ঋষিপদ গোপ। মঙ্গলবার ঝালদা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের ইস্তফাপত্র পেশ করেন এই প্রবীণ তৃণমূল নেতা।
পরিবার সূত্রে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন ঋষিপদবাবু। পক্ষাঘাতে শারীরিক সীমাবদ্ধতার কারণে পঞ্চায়েত সমিতির দৈনন্দিন প্রশাসনিক কাজ ও জনপরিষেবা পরিচালনা করা তাঁর পক্ষে কঠিন হয়ে উঠছিল। এলাকার উন্নয়নমূলক কাজ যাতে থমকে না যায় এবং প্রশাসনিক গতি স্বাভাবিক থাকে, সেই ভাবনা থেকেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে সভাপতি পদটি শূন্য হওয়ায় নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। খুব শীঘ্রই নতুন সভাপতির নাম চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক মহল ।