ক্রাইম ব্লক

আবাসের সমীক্ষা করতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত কর্মী, গ্রেফতার পুত্র সহ লাদেন

আবাস যোজনার কাজে সার্ভে করতে গিয়ে সরকারি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় দু'জনকে গ্রেফতার করল কোটশিলা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতরা হল কোটশিলার চেক্যা গ্রামের লাদেন কুমার এবং তার ছেলে লালবাবু কুমার।
আবাসের সমীক্ষা করতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত কর্মী, গ্রেফতার পুত্র সহ লাদেন

 

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:


আবাস যোজনার কাজে  সার্ভে করতে  গিয়ে সরকারি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় দু'জনকে গ্রেফতার করল কোটশিলা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতরা হল কোটশিলার চেক্যা গ্রামের লাদেন কুমার এবং তার ছেলে লালবাবু কুমার। মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। এক পঞ্চায়েত কর্মীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

চেক্যা গ্রামের বাসিন্দা তথা ওই পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর ধর্মেন্দ্র মাঝি পুলিশকে লিখিত অভিযোগে জানান, সোমবার দুপুরে তিনজন মিলে প্রধান মন্ত্রী আবাস যোজনার সার্ভে করতে গিয়েছিলেন। ওইসময় লালবাবু কুমার বাড়িটি সার্ভে করতে বলে। ধর্মেন্দ্র বাবুর দাবি বৃষ্টির কারণে তার বাড়িটি কিছুক্ষণ পর সার্ভে করবেন এই কথা বলতেই তিনি রেগে গিয়ে বাড়ি চলে যান। কিছুক্ষণ পরেই ছেলে ও আরেকজনকে নিয়ে লালবাবু তার উপর হামলা চালায়। যার ফলে ওই পঞ্চায়েত কর্মী আহত হন। পরে তিনি সমগ্র বিষয়টি ঝালদা ২ নং ব্লকের বিডিওকে জানান এবং কোটশিলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে সোমবার রাতেই দু'জনকে গ্রেপ্তার করা হয়।