নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
বেআইনি মদ পাচার রুখে দিলো বান্দোয়ান থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২০ লিটার বেআইনি দেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও পুলিশ বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সুবেন্দু মুর্মু (৪৮)। বান্দোয়ান থানার অন্তর্গত নতুনডিহি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছেন, বাইরে থেকে বেআইনি মদ নিয়ে আসার একটি খবর আজ পুলিশের কাছে আসে। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফুলবেড়িয়া মোড়ের কাছে অভিযান চালায় বান্দোয়ান থানার পুলিশ। অভিযান চলাকালীন সুবেন্দু মুর্মুকে ২০ লিটার বেআইনি দেশি মদসহ হাতেনাতে ধরা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে শুক্রবার আদালতে তোলা হচ্ছে।