ক্রাইম ব্লক

বরাবাজারে জমি বিবাদে প্রধানকে মা*র, অভিযোগে ধৃত প্রতিবেশী

জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির ওপর হামলা চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের ভিত্তিতে সেই যুবককে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ।
বরাবাজারে জমি বিবাদে প্রধানকে মা*র, অভিযোগে ধৃত প্রতিবেশী

 


নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:


জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির ওপর হামলা চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের ভিত্তিতে সেই যুবককে গ্রেফতার করল  বরাবাজার থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো। তার বাড়ি বরাবাজার থানার প্রতাপপুর গ্রামে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।

শুক্রবার বিকেলে প্রতাপপুর গ্রামের বাসিন্দা প্রধান কুমার মাহাতোকে বাড়ির সামনে আটকে রড নিয়ে ওই যুবক হামলা চালায়  বলে অভিযোগ।পরে তাকে  পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই মর্মে বৃহস্পতিবার আক্রান্ত ব্যক্তির জামাই দুর্গাচরণ মাহাতোর অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।