নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রেললাইন থেকে এক তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধার। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে শ্যামপুর গ্রামের অদূরে। শুক্রবার দুপুরে খড়গপুর- হাটিয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বেশ কিছুক্ষণের জন্য লাইনেই দাঁড়িয়ে পড়ে এক্সপ্রেস ট্রেনটি।
খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ এবং রেল পুলিশ । উদ্ধার হয় ছিন্নভিন্ন দেহটি। মৃত তরুণীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার পিছনে ঠিক কী কারণ তা নিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি।