সাধারণ খবর ব্লক

বলরামপুরে 'সেবায় আমার যোগদান’, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এক বিশেষ সহায়তা শিবির

সেবায় আমার যোগদান’ কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়ার বলরামপুর ব্লকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এক বিশেষ সহায়তা শিবিরের আয়োজন করা হলো। বলরামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হন।
বলরামপুরে 'সেবায় আমার যোগদান’, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এক বিশেষ সহায়তা শিবির

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

'সেবায় আমার যোগদান’ কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়ার বলরামপুর ব্লকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এক বিশেষ সহায়তা শিবিরের আয়োজন করা হলো। বলরামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হন।

উক্ত শিবিরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তাঁদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সহায়তামূলক সরঞ্জাম  প্রদান ও নথিভুক্তির ব্যবস্থা করা হয়।

সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং সরকারের সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির সুবিধা সরাসরি তাঁদের কাছে পৌঁছে দেওয়াই এই ‘সেবায় আমার যোগদান’ কর্মসূচির মূল লক্ষ্য। আগামী দিনগুলিতেও এই ধরনের জনকল্যাণমূলক শিবির আরও ব্যাপকভাবে আয়োজন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
শিবিরে উপস্থিত সুবিধাভোগী ও তাঁদের পরিজনেরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।