নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
ঝালদা ১ নং ব্লকের পাতরাডি গ্রামে নিজের বাড়িতেই করম পূজায় মাতলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। জেলা বিজেপি নেতৃত্ব সহ জনপ্রতিনিধিদের ভিড় উপচে পড়ল সাংসদের বাড়িতে। নিজের সাংসদ পরিচয়কে পাশে রেখে জ্যোতির্ময় যেন ফিরে গেছেন নিজের পুরনো পরিচয়ে। একজন কৃষক তিনি। জন্ম কুড়মি পরিবারে। মঙ্গলবার সন্ধ্যায় যাবতীয় রীতি মেনে হলুদ পাঞ্জাবি পরণে করম ডালের পুজো করতে বসলেন সাংসদ।
সাংসদের বাড়িতে হাজির ছিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো, বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো ও বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। গ্রামের ব্রতীরাও এদিন হাজির ছিলেন সাংসদের বাড়িতে।